দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এবার প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজির একটি সংস্করণে মূল সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে। তবে হিন্দি সংস্করণে অমিতাভ বচ্চনের জায়গা নিচ্ছেন না তিনি। কেবিসির মারাঠি সংস্করণ ‘কোন হোনার ক্রোড়পতি’র সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন এই অভিনেত্রী।
এর মাধ্যমে কেবিসি ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে প্রথম নারী সঞ্চালক হিসেবে রেকর্ড গড়লেন মাধুরী। এর আগে মারাঠি সংস্করণে সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুলের মতো তারকাদের।
প্রায় দুই যুগ পর টেলিভিশনে সঞ্চালকের ভূমিকায় ফিরছেন মাধুরী। নতুন এই দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, জীবনের নতুন একটি অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনে তৈরি এই প্ল্যাটফর্মের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত।
চলচ্চিত্র ক্যারিয়ারের পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শোয়ে বিচারকের ভূমিকায় দেখা গেছে মাধুরীকে। তবে পূর্ণাঙ্গ কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম তাঁকে দেখা যাবে।
নিজের মাতৃভাষায় মানুষের স্বপ্ন পূরণের এই মঞ্চকে শুধু একটি খেলা নয়, মানুষের আশা, আকাঙ্ক্ষা ও জ্ঞান উদযাপনের মাধ্যম হিসেবে দেখছেন মাধুরী। তাঁর চিরসবুজ ব্যক্তিত্ব আর কুইজ শোর উত্তেজনার মেলবন্ধন দর্শকদের কতটা আকৃষ্ট করে, এখন সেটিই দেখার অপেক্ষা।
এমএস/